তেহরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি ঢাকা ফিরতে পারেন মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৮:০০আপডেট : ২৯ জুন ২০২৫, ১৯:০০

তেহরান থেকে সড়ক পথে পাকিস্তানের সীমান্তে পৌঁছানো ২৮ বাংলাদেশিকে করাচি-দুবাই হয়ে ঢাকায় আনার প্রস্তুতি সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। করাচিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হবে। সবকিছু ঠিক থাকলে করাচি থেকে দুবাই হয়ে মঙ্গলবার (১ জুলাই) তারা ঢাকায় ফিরে আসতে পারেন।

সরকারের একটি কূটনৈতিক সূত্র জানায়,  তেহরান থেকে আসা ওই ২৮ বাংলাদেশিকে পাকিস্তানের বেলুচিস্তান থেকে করাচিতে নিয়ে আসা হচ্ছে। বেলুচিস্তান থেকে করাচির দূরত্ব ৮০০ কিলোমিটার। এর আগে তেহরান থেকে বেলুচিস্তান সীমান্ত পর্যন্ত প্রায় ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে তাদের।

নাম প্রকাশ না করে সরকারের এই দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ’২৮ বাংলাদেশি প্রবাসীর মধ্যে তিনজন রোগী আছেন। করাচি থেকে প্লেনে ওঠার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।’

তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ না থাকায় তারা দুবাই হয়ে ঢাকায় আসবেন। দীর্ঘ যাত্রার কারণে হয়তো তারা ক্লান্ত হতে পারেন। তবে বিমানযাত্রার জন্য উপযুক্ত হলে তাদের সোমবার করাচি থেকে দুবাই পাঠানো হবে। সেখান থেকে তারা দেশে ফেরত আসবেন।

উল্লেখ্য, তেহরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি গত বুধবার (২৫ জুন) বাসে যাত্রা শুরু করে শুক্রবার (২৭ জুন) পাকিস্তান সীমান্তে এসে পৌঁছান।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু