ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আসিফের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুন ২০২৫, ২০:১৭আপডেট : ৩০ জুন ২০২৫, ২০:১৭

বিশ্বব্যাপী চলমান ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশাপাশি, ফিলিস্তিনবাসীর জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

সোমবার (৩০ জুন) স্থানীয় সময় সকাল ১১টায় মরক্কোয় আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হানের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, জুলাই-পরবর্তী সময়ে তরুণদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তাদের মানসম্মত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দেশি-বিদেশি সম্ভাব্য সব প্ল্যাটফর্মে কাজ করছে সরকার। তারই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নিতে আইসিওয়াইএফের মাধ্যমে ওআইসিভুক্ত সদস্য দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান উপদেষ্টা।

উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ সরকারের যুব উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির প্রশংসা করে আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হান বলেন, বাংলাদেশে আইসিওয়াইএফ-এর অনেক সুহৃদ ও অংশীদার রয়েছেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদকে ইস্তানবুলে আইসিওয়াইএফ-এর সদর দফতর সফরের আমন্ত্রণ জানান তিনি।

উল্লেখ্য, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) এবং মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে মরক্কোর মারাকেশ শহরে অবস্থান করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে (৩০ জুন) ওআইসিভুক্ত সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সফরকালে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহণ করবেন।

মরক্কোর কর্মসূচি শেষে আসিফ মাহমুদ তুরস্কের ইস্তানবুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই এবং একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী