রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জুলাই ২০২৫, ২০:১৯আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২০:২৫

কবিগুরু রব‌ীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুজনই জীবনঘ‌নিষ্ঠ কবি ছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, জীবনঘনিষ্ঠ বলেই তারা মানুষের কল্যাণ ও মনুষ্যত্বের বিকাশের কথা ব‌লে‌ছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে দৈশিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ও নজরুল পাঠ শীর্ষক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মধ্যযুগের কবি ব‌লে‌ছেন, ‘সবার উপরে মানুষ সত্য’ নজরু‌লের কণ্ঠেও শু‌নে‌ছি , ‘মানু‌ষের চেয়ে বড়‌ কিছু নাই নহে কিছু মহীয়ান’, রবীন্দ্রনাথ বঙ্গজননীর প্রতি আহ্বান জা‌নিয়েছেন, ‘মানুষ হইতে দাও তোমার সন্তানে’। 

সি আর আবরার বলেন, বর্তমানে আমরা দৈ‌শিক ও‌ বৈশ্বিক প‌রি‌স্থি‌তির দি‌কে তাকালে দেখবেন, মানুষ হিসেবে আমা‌দের যে কর্তব্য, তা পালনে আমরা উদাসীন, নি‌স্ত্রিয় ও ব্যর্থ। একজনের প্রতি অন্যজনের মানবিক সহানুভূ‌তি, সহমর্মিতা আজ বিলুপ্ত প্রায়। নিজের ক্ষুদ্র স্বার্থে অপরকে নির্যাতিত ও নিপীড়িত করতে আমরা কুণ্ঠা বোধ ক‌রি না, দ্বিধান্বিত হই না। বি‌শ্বের চা‌রি‌দি‌কে আজ রণ-দামামা বেজে উঠেছে। এর ফ‌লে লাঞ্ছিত হ‌চ্ছে মানুষ, বিপন্ন হচ্ছে মানবতা।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল এই ভয়াবহ পৃথিবীতে জীবনের জয়গান গাওয়ার অনুপ্রেরণা দি‌য়ে‌ছেন আমা‌দের। একারণে এই দুই কবি আমা‌দের জন‌্য প্রাসঙ্গিক। তাদের রচনার মানবিক আবেদনে উদ্বুদ্ধ হওয়ার জন‌্য তাদের পাঠ-অধ‌্যায়ন আমা‌দের জন‌্য আবশ্যিক।

বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) ড. মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক ড. মোরশেদ শফিউল হাসান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক রকুদরত-এ-হুদা।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
কাজী নজরুল ইসলাম হলেন ‘বাংলাদেশের মন’: প্রধানমন্ত্রী 
যারা ধর্মীয় ফ্যাসিবাদ চায়, তাদের পক্ষে নজরুলকে হজম করা সম্ভব নয়
নজরুলকে মুসলমান কবি হিসেবে জাহির করানোর চেষ্টা হাস্যকর
সর্বশেষ খবর
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত