জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা: যা হবে বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুলাই ২০২৫, ২২:২৩আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২২:২৩

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ১ জুলাই থেকে ৩৬ জুলাই বা ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা পালন করছে সরকার। পরবর্তী কর্মসূচি পালন করা হবে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই)।

ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবসগুলো পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত এ সংক্রান্ত জাতীয় কমিটি এ কর্মসূচিগুলো অনুমোদন দিয়েছে। সেই প্রেক্ষাপটে কর্মসূচিগুলো পালনের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নির্ধারিত অনুষ্ঠানমালা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার বাংলাদেশের নাগরিকদের ওপর অবৈধ আওয়ামী শাসন আমলের জুলুম, অত্যাচার ও জুলাই গণহত্যা নিয়ে ১০টি পোস্টার প্রকাশ করা হবে। এছাড়া ওইদিন জুলাই আন্দোলনের দিনগুলোর স্মৃতি ফিরিয়ে আনার জন্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ ফেসবুকে যে পোস্ট দিয়েছিল সেই পোস্টগুলো #OneYearOfJulyUprising হ্যাশট্যাগ দিয়ে পুনরায় পোস্ট করার আহ্বান জানিয়ে টিভিসি প্রচার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ টিভিসিটি প্রচার করা হবে।

একইসঙ্গে এ দিন জুলাইয়ের সব অংশীজনদের ফেসবুক পেজে টিভিসি প্রচারের আহ্বানের পাশাপাশি সরকারি-বেসরকারি টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে এ বিষয়ে প্রচারণা চালানো হবে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান