অব্যবহৃত-বেদখল জমি ব্যবহার ও পুনরুদ্ধারে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৯:৩৬আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৯:৩৬

অধিগ্রহণ করা অব্যবহৃত ও বেদখল জমি ব্যবহার ও পুনরুদ্ধার বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি অধিগ্রহণ করা ‘অব্যবহৃত’ ও ‘বেদখল’ প্রকৃতির জমি ব্যবহার ও পুনরুদ্ধারের লক্ষ্যে সুপারিশ দেবে।

সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিন সদস্যের কমিটির আহ্বায়ক ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন– গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজনে যেকোনও সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। ভূমি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান