ইইউ’র প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দল ঢাকা আসতে পারে সেপ্টেম্বরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ১৮:২১আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৮:২১

ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষক পাঠানোর উপযুক্ত পরিবেশ আছে কিনা– সেটি যাচাই করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করতে পারে। প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল আসার বিষয়ে ইতোমধ্যে সরকার অনুমতি দিয়েছে। দলটি বাংলাদেশে এলে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তাও দেবে সরকার বলে জানিয়েছে একাধিক সূত্র।

একটি কূটনৈতিক সূত্র জানায়, প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল আসার অনুমতির জন্য তারা আমাদেরকে মে মাসে চিঠি দিয়েছে, আমরা জুন মাসে সেটি দিয়ে দিয়েছি। তারা আমাদেরকে জানিয়েছে দলটি সম্ভাব্য সেপ্টেম্বরে আসতে পারে। তবে, এখনও দিনক্ষণ ঠিক হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি অনুসন্ধানী দল পূর্ণাঙ্গ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করেছিল। রিকার্ডো চেলেরির নেতৃত্বে ছয় সদস্যের ওই দলটিকে সম্ভাব্য পর্যবেক্ষণের লজিস্টিক, নিরাপত্তা এবং বাজেট সংক্রান্ত বিষয়গুলো মূল্যায়নের জন্য পাঠানো হয়েছিল। তারা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা এবং সংখ্যালঘু সংগঠনসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে শতাধিক বৈঠক করেছিল।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি