গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন: অন্তর্বর্তী সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ১৭:২৪আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮:১৫

গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা একেবারেই সমর্থনযোগ্য নয় বলে মনে করে অন্তর্বর্তী সরকার।

বুধবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, তরুণরা তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। 

বিবৃতিতে বলা হয়, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), পুলিশ এবং মিডিয়ার সদস্যরা নৃশংস আক্রমণের শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের সহিংস লাঞ্ছিত করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা শাস্তিতে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং পুরোপুরি জবাবদিহির আওতায় আনতে হবে। বাংলাদেশের কোনও নাগরিকের ওপর এ ধরনের সহিংসতার কোনও স্থান নেই।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আরও বলে, আমরা সেনাবাহিনী ও পুলিশকে তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য প্রশংসা করি এবং এই বিদ্বেষপূর্ণ হুমকি সত্ত্বেও সমাবেশ চালিয়ে যাওয়া ছাত্রদের ধৈর্য এবং সাহসের প্রশংসা করি। যারা এই নৃশংসতার জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এটা স্পষ্ট করে বলা হচ্ছে যে আমাদের দেশে সহিংসতার কোনও স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই জয়ী হবে এবং থাকবে।’

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি