পুশইন করা ভারতীয়দের ফেরত পাঠানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ১৭:৪৭আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৭:৪৭

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত থেকে পুশইন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এ সংখ্যা দুই হাজারে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘তবে ভারতীয় কাউকে পুশইন করা হলে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে।’

বুধবার (১৬ জুলাই) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ভারতের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে না। কারণ, ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বিষযে অসন্তোশ প্রকাশ করেছেন যে, ‘বাংলা ভাষাভাষী মানুষকে ভারত থেকে ঠেলে দেওয়া হচ্ছে।’ এটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। অবশ্যই ভারতীয় যারা আছেন, তারা ভারতে ফেরত যাবেন। এতে কোনও সন্দেহ নেই।’’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে পুশইন তার পরিপন্থি। আমরা একাধিকবার, সম্প্রতি আবারও  তাদেরকে মনে করিয়ে দিয়েছি—  তোমাদের সঙ্গে আমাদের একটি মেকানজিম আছে। আমরা দেখবো এবং আমাদের লোক হলে অবশ্যই আমরা ফেরত নেবো।’

তিনি জানান, এই অ্যারেঞ্জমেন্টের আওতায় কিছু লোককে আমরা ফেরত নিয়েছি। গত কিছু দিনের মধ্যে। আমরা জোর দিচ্ছি, এটি যেন তারা বজায় রাখে।

সীমান্তে হত্যাকাণ্ড

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার মোটেও নমনীয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, কেউ একজন আইন ভঙ্গ করছে বলে তাদের গুলি করে মেরে ফেলার অধিকার কোনও সীমান্তবাহিনীর নেই। এটি বেআইনি এবং আমরা তাদের বিচারও দাবি করেছি। যারা একাজটি করেছে, তাদের যেন ভারতীয় আইনে বিচার করা হয়।’

তৌহিদ হোসেন বলেন, ‘এটি আমাদের অবস্থান। আমরা নিয়মিত প্রতিবাদ বহাল রেখেছি।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের