পর্যবেক্ষক হতে বাড়লো শিক্ষাগত যোগ্যতা, কমলো বয়স

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুলাই ২০২৫, ২০:০৭আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২০:০৭

ভোটে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ছিল ন্যূনতম ২৫ বছর।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে বর্তমান এএমএম নাসির উদ্দিনের কমিশন।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, এবার পর্যবেক্ষণ নীতিমালায় বেশ কিছু নতুন সংযোজন করেছে। বর্তমান কমিশন পর্যবেক্ষক হতে শিক্ষাগত যোগ্যতা বাড়ালো এবং পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স কমিয়ে দিলো।

তিনি জানান, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নিবন্ধন পাওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে।

নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করবে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে ৫ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিনদিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে।

পর্যবেক্ষকদের বয়স ২১ বছর বা তদূর্ধ্ব হতে হবে; ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা ৩ দিনের জন্য (নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন) পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের