স্টার লিংকের যাত্রা শুরুর ঘোষণা শুক্রবার, ঢাকা আসছে প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৫, ২৩:৩৭আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২৩:৪৩

স্টার লিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন স্পেস এক্সের প্রতিনিধিদল। 

তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে স্টার লিংকের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্বের দিকগুলো মূল্যায়ন করতে এবং সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নিতে ঢাকার আসছেন তারা। পাশাপাশি বাংলাদেশে স্টার লিংকের অফিসিয়াল যাত্রা শুরুর ঘোষণা দেবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টার লিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামীকাল (শুক্রবার) ঢাকায় আসছেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন স্পেস এক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

এতে জানানো হয়, প্রতিনিধিদলটি ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে। স্পেস এক্স ও স্টারলিংকের এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়। 

আরও জানানো হয়, প্রতিনিধিদলের সদস্যরা আগামীকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বিকাল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন। রাতে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ১৯ জুলাই দেশে ফিরে যাবেন তারা।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
নতুন গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন নিয়ে বাজারে এলো স্যামসং
মনিটর কিনতে চান? চোখের আরামের জন্য কোন বিষয়গুলো দেখবেন
যে কারণে চালুর ২৪ ঘণ্টার মধ্যেই একটি এআই ফিচার বন্ধ হলো
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’