প্লে-স্টেশনের জন্য সনির নতুন দুই পালস হেডসেট, কী কী থাকছে

প্রযুক্তি ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০

প্লে-স্টেশন ৫ ও পোর্টেবল গেমিংয়ের অডিও অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন দুটি ওয়্যারলেস গেমিং হেডসেট উন্মোচন করেছে সনি। ‘পালস ওয়্যারলেস হেডসেট’ এবং ‘পালস এজ ওয়্যারলেস হেডসেট’ নামের ডিভাইস দুটিতে স্টুডিও-অনুপ্রাণিত প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার, উন্নত ওয়্যারলেস সংযোগ এবং প্লেস্টেশন পোর্টালের নেটিভ কম্প্যাটিবিলিটি যুক্ত করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর সনির প্লেস্টেশন বিভাগ নতুন হেডসেট দুটি উন্মোচন করে। এর মধ্যে পালস ওয়্যারলেস মূলত দৈনন্দিন গেমিং ও বিনোদনের জন্য তৈরি হলেও পালস এজ-এ তুলনামূলকভাবে উন্নত অডিও ও কাস্টমাইজেশনের সুবিধা রাখা হয়েছে। নতুন সিরিজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার প্রযুক্তি। এ প্রযুক্তিতে সমতল ডায়াফ্রাম ও চৌম্বকীয় ব্যবস্থা ব্যবহার করে শব্দ উৎপন্ন করা হয়, যা উচ্চমাত্রার শব্দনির্ভুলতা এবং গেমের সূক্ষ্ম অডিও উপাদান তুলে ধরার ক্ষেত্রে সহায়ক।

দুটি হেডসেটেই প্লে-স্টেশনের টেম্পেস্ট থ্রিডি অডিওটেক-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সুবিধা রয়েছে। ফলে সমর্থিত গেমে প্রতিপক্ষের পদশব্দসহ অন্যান্য সকল শব্দের অবস্থান ও দিক সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়ার কথা জানিয়েছে নির্মাতা। পাশাপাশি গেম অডিও ও ভয়েস চ্যাটের ভারসাম্য নিয়ন্ত্রণের সুবিধা থাকায় খেলার সময় সতীর্থদের সঙ্গে যোগাযোগও সহজ হবে।

নতুন হেডসেটগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন প্লেস্টেশন পোর্টালের নেটিভ সমর্থন। ফলে পোর্টেবল ডিভাইসটির সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে আগের তুলনায় আরও সহজ উপায়ে সরাসরি অডিও সংযোগের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি পিএস ৫, পিসি এবং অন্যান্য সমর্থিত ডিভাইসের সঙ্গেও এগুলো ব্যবহারের সুযোগ রয়েছে। সনির নতুন এই হেডসেটগুলো মূলত পিএস ৫-কেন্দ্রিক অডিও পণ্য হলেও প্লেস্টেশন পোর্টালর সঙ্গে সমন্বয়কে সামনে রেখে এগুলোকে আরও বিস্তৃত প্লেস্টেশন ইকোসিস্টেমের অংশ হিসেবে তৈরি করা হয়েছে।

সনি জানিয়েছে, নির্ধারিত সময়ে বিশ্ববাজারে হেডসেট দুটি পাওয়া যাবে। বাজারভেদে মূল্য ও প্রাপ্যতার তারতম্য থাকবে। নতুন হেডসেট দুটির মাধ্যমে উন্নত অডিও প্রযুক্তির পাশাপাশি ওয়্যারলেস ও পোর্টেবল গেমিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার দিকে গুরুত্ব দিয়েছে সনি।

/ইউএস/
সম্পর্কিত
গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে ক্যামেরাবিহীন চশমা আনছে মেটা
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
সর্বশেষ খবর
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি