গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে ক্যামেরাবিহীন চশমা আনছে মেটা

প্রযুক্তি ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

ক্যামেরা ছাড়া নতুন স্মার্ট চশমা তৈরির কাজ করছে মেটা। ‘লুনা’ নামের এই চশমা আগামী অক্টোবর থেকেই বাজারে আসতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর মেটার বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘কানেক্ট’-এ নতুন স্মার্ট চশমাটি উন্মোচন করা হতে পারে। লুনা চশমাটি দুটি নকশায় আসবে। এগুলোর একটি ‘ক্লাবমাস্টার’ এবং অন্যটি ‘বারব্যাংক’ নামে পরিচিত হবে।

ক্যামেরা না থাকলেও চশমাটিতে ছয়টি মাইক্রোফোন এবং ব্যবহারকারীর কানের দিকে শব্দ পৌঁছানোর জন্য বিশেষ স্পিকার থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন।

চশমাটির পাশে একটি বোতাম থাকবে, যেটি চাপলে দ্রুত মেটা এআই চালু করা যাবে। এ ছাড়া এর দুই পাশের অংশ তুলনামূলক সরু হবে, ফলে দেখতে সাধারণ চশমার মতো মনে হবে।

মেটার বর্তমান স্মার্ট চশমাগুলোতে ক্যামেরা থাকায় গোপনে ছবি তোলা, ভিডিও ধারণ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা নিয়ে সমালোচনা রয়েছে। যদিও এসব চশমায় ধারণ করার সময় জ্বলতে থাকা এলইডি বাতি রয়েছে, তবু সেটি নিষ্ক্রিয় বা আড়াল করে গোপনে ধারণের সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই সমস্যা কমাতে মেটা সফটওয়্যার আপডেটও দিয়েছে। আগস্টে প্রতিষ্ঠানটি এমন একটি ত্রুটি বন্ধ করে, যার মাধ্যমে ধারণ শুরু হওয়ার পর এলইডি বাতি আড়াল করে অন্যদের গোপনে ভিডিও করা সম্ভব ছিল।

প্রতিবেদন বলছে, ক্যামেরাবিহীন লুনা মডেলের মাধ্যমে মেটা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে এবং স্মার্ট চশমা কিনতে দ্বিধায় থাকা ক্রেতাদের আকৃষ্ট করতে চাইছে। তবে নতুন মডেলটির দাম ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।  

/ইউএস/
সম্পর্কিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
সর্বশেষ খবর
স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ২৫ শিক্ষার্থী, তিন জনের অবস্থা আশঙ্কাজনক
স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ২৫ শিক্ষার্থী, তিন জনের অবস্থা আশঙ্কাজনক
অল্প জায়গায় বেশি জিনিস রাখবেন যেভাবে
অল্প জায়গায় বেশি জিনিস রাখবেন যেভাবে
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে