তিন গুরুত্বপূর্ণ মিশনে রদবদল

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৫, ১১:১১আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১১:৩৩

মাত্র আট মাস পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালনের পর গত মে মাসে সরিয়ে দেওয়া হয় মো. জসীম উদ্দিনকে। নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। ওই সময়ে জসীম উদ্দিনকে ওয়াশিংটনে পাঠানোর একটি প্রস্তাব সরকারের উচ্চ পর্যায়ে গৃহীত না হওয়ার কারণে যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত পাঠানো এবং জসীম উদ্দিনকে অন্য একটি জায়গায় রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় জেনেভাতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্র, কানাডাতে থাকা রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে জেনেভা এবং জসীম উদ্দিনকে কানাডাতে রাষ্ট্রদূত হিসাবে পাঠানোর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

ওইসব দেশে রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কাছ থেকে এগ্রিমো (রাষ্ট্রদূত হিসাবে কাজ করার সম্মতিপত্র) চলে এসেছে। জসীম উদ্দিনের এগ্রিমো কানাডা থেকে দ্রুত চলে আসবে বলে আশা করা হচ্ছে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম