বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জুলাই ২০২৫, ২১:৫০ আপডেট : ২১ জুলাই ২০২৫, ২২:২৩

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (২১ জুলাই) রাতে দেওয়া ওই ভিডিওবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার বলার কোনও ভাষা নেই। কীভাবে শুরু করবো সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজ হতবাক। এরকম একটা কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনাও করিনি, কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য চ্যালেঞ্জ আমাদের হঠাৎ গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে, ছোট ছোট শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়লো, আগুনে পুড়ে মরলো, মা-বাবাদের আমরা কী জবাব দেবো? কী বলবো তাদের? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না।’

তিনি বলেন, ‘অজানা শিশুদের ছবি ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি, এখনও লাশ আসছে হাসপাতালে। এখনও হাসপাতালে মারা যাচ্ছে, এখনও বাবা-মা সন্তান খুঁজে বেড়াচ্ছে। তাদের কোনোদিন আর চেনা যাবে কিনা, যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা, পৃথক করার তো কোনও উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেলো। আমরা অবশ্যই তদন্ত করবো, তদন্তে তো আর তারা ফিরে আসবে না।’

ভিডিওবার্তায় ড. ইউনূস আরও বলেন, ‘আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। সব হাসপাতালে মানুষ ছুটে আসছেন। আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না। কারণ আহতদের জন্য এটা ভালো না। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমাদের ভিড় থেকে তাদের শরীরে কী রোগ ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজেই দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা-মাসহ সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আপনারা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরাও নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছি। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, পুরো জাতি আপনাদের সঙ্গে আছে।’

আগামীকাল শোকদিবস পালনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা শোকদিবস ঘোষণা করেছি। আগামীকাল শোকদিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করবো, তাদের আত্মার শান্তি কামনা করবো, তাদের রুহের জন্য মাগফেরাত কামনা করবো। আল্লাহ আপনাদের শান্তি দিক। জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আল্লাহ শান্তি দিক। তাদের জন্য আমরা সবাই দোয়া করছি। আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করুন।’

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘বোয়েলোর’ তাণ্ডবে অবতরণের সময় ছিটকে পড়লো যাত্রীবাহী বিমান
ফ্রান্সে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১, নিখোঁজ ১
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত 
সর্বশেষ খবর
জামায়াতের লংমার্চের গাড়িচাপায় একজনের মৃত্যু: খাদে পড়ে আহত ৩০
জামায়াতের লংমার্চের গাড়িচাপায় একজনের মৃত্যু: খাদে পড়ে আহত ৩০
এক দফার আগে সাত দফা মেনে নিন: সরকারকে জামায়াত আমির
এক দফার আগে সাত দফা মেনে নিন: সরকারকে জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষে আহত ৩০: পুলিশের গাড়িসহ ১৫টি যানবাহন ভাঙচুর
শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষে আহত ৩০: পুলিশের গাড়িসহ ১৫টি যানবাহন ভাঙচুর
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ