ওয়াকফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ১৬:৫২আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৬:৫২

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়াকফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এটি সম্পন্ন হলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হবে।

শনিবার (২৬ জুলাই)  রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ওয়াকফ এস্টেটের সাবলীল ব্যবস্থাপনার লক্ষ্যে আমরা ইতোমধ্যেই বেশকিছু কাজে হাত দিয়েছি। ওয়াকফ সংক্রান্ত মামলা শুনানির জন্য হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠিত হয়েছে।

ওয়াকফ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাসুলের (স.) জামানা হতে এ সংস্কৃতি চলে আসছে। এর মাধ্যমে জনকল্যাণ ও সেবাধর্মী কাজ হয়ে থাকে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ওয়াকফ যারা করে গেছেন, তাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ। কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের সেবা, জনকল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্যই ওয়াকিফরা তাদের মূল্যবান সম্পত্তি ওয়াকফ করে গেছেন। ওয়াকিফদের মহতী উদ্যোগ— যাতে ব্যাহত না হয়, সেদিকে সতর্ক থাকতে মোতাওয়াল্লীদেরকে উপদেষ্টা  অনুরোধ জানান।

ওয়াকফ প্রশাসনের সব কর্মকাণ্ড আইন-কানুনের আলোকে পরিচালিত হবে উল্লেখ করে ড. খালিদ বলেন, মোতাওয়াল্লীরা ওয়াকফ এস্টেটের মালিক নন, তারা এটার ব্যবস্থাপক মাত্র। ওয়াকফ দলিল অনুসারে মোতাওয়াল্লী নিযুক্ত হবেন। এক্ষেত্রে যত বড় শক্তিশালীই হোক— দলিলের বাইরে কাউকে মোতাওয়াল্লী নিযুক্ত করা হবে না। তিনি ওয়াকফ প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে আপ্রাণ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, অবৈধ ও অসৎ মোতাওয়াল্লীদেরকে ভালো হয়ে যাওয়ায় পরামর্শ দেন।

মোতাওয়াল্লী সমিতির সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এতে ওয়াকফ এস্টেটগুলোর সংকট উত্তরণে করণীয় বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী।

উপদেষ্টা মোতাওয়াল্লী সমিতির ১৪ দফা প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন এবং তা যৌক্তিক বিবেচনা সাপেক্ষে বাস্তবায়নের আশ্বাস দেন।

অন্যান্যের মধ্যে পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে আয়োজক সংগঠনের নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম