কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ১৭:৩১আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৭:৩১

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে।’

শনিবার (২৬ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর ১১তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, ‘বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষাব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি। উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নের বিকল্প নেই। এজন্য, তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লব যুগে প্রবেশ করছি। এই যুগে গতানুগতিক শিক্ষার পাশাপাশি তথ্য-প্রযুক্তি ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা পদ্ধতিতে আধুনিক ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হবে।’ 

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, আমাদের নতুন প্রজন্ম যদি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত্ব করে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারে, তবেই দেশের দারিদ্র্য, নিরক্ষরতা ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব হবে। এই লক্ষ্যে গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রতি অধিক মনোযোগ দিতে হবে। 

অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ ভিডিও বার্তা দেন। উলকাসেমি প্রাইভেট লিমিটেডের প্রসিডেন্ট প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক বক্তব্য রাখেন। 

এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে। অনুষ্ঠানের তিন জন শিক্ষার্থীকে আচার্য গোল্ড মেডেল এবং ১৫ জনকে উপাচার্য গোল্ড মেডেল দেওয়া হয়। 

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি