আসিয়ানে সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ২০:০৪আপডেট : ২৭ জুলাই ২০২৫, ২০:৪৬

দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটে (আসিয়ান) বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রবিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জাহ আনোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া বাংলাদেশকে আবেদন করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেবে। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং এর পরিবর্তে আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য হয়ে উঠবে।

বৈঠকের শুরুতে নুরুল ইজ্জাহ সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানান। এ সময় প্রধান উপদেষ্টা জানান, এটি আমাদের দেশের জন্য একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। আমরা অনেক মানুষকে হারিয়েছি।

নুরুল ইজ্জাহকে তার নতুন ভূমিকার জন্য অভিনন্দন জানান ড. ইউনূস। তিনি বলেন, আপনার রাজনৈতিক দলের সহ-সভাপতি হওয়ার জন্য অভিনন্দন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের সংস্কারের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকে গুলি খেয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। যুব নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে এটা শুরু হলেও সব শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেয়। জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্ররা দেয়াল ও রাস্তা রাঙিয়েছে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, এশিয়ায় দ্রুত বুড়িয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে প্রচুর তরুণ জনগোষ্ঠী রয়েছে। আমাদের জনসংখ্যার অর্ধেকের বয়স ২৭ বছরের নিচে। এখানে আপনাদের শিল্প-কারখানা স্থাপন করুন এবং বাংলাদেশ থেকে রফতানি করুন। এটি আমাদের উভয় অর্থনীতিকে সহায়তা করবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী