পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ০১:৫৬আপডেট : ২৮ মার্চ ২০১৬, ০২:১০

ভারপ্রাপ্ত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার নৌবাহিনী প্রধানকে এডমিরাল র্যাং ক পরিয়ে দেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ‘এডমিরাল’ পদে পদোন্নতি পেয়েছেন। গত ২৪ মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ভারপ্রাপ্ত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক পরিয়ে দেন।
আইএসপিআর জানায়, এডমিরাল র‌্যাংক পরিয়ে দেওয়ার পর নৌ সদর দফতরে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদকে (ওএসপি, এনডিসি, পিএসসি) গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এ সময় নৌ সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সকল পরিদফতরের পরিচালকগণ এবং উর্ধ্বতন সামরিক-বেসামরিক অফিসারগণ উপস্থিত ছিলেন।

এডমিরাল নিজামউদ্দিন আহমেদ চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌ সদর দফতরে পার্সোনেল সার্ভিস পরিদফতরের পরিচালক এবং নৌ প্রধানের সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নেভাল একাডেমি এবং ট্যাজ স্কুলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরে অপারেশন্স পরিদফতরের পরিচালক ছিলেন।

/জেইউ/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম