শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান গণশিক্ষা উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ২০:৩৮আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২০:৩৮

শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বুধবার (৩০ জুলাই) রাজধানী ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণরত শিক্ষকদের বই পড়া কর্মসূচি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, আমরা চাই শিশুদের শারীরবৃত্তীয় বিকাশের পাশাপাশি তাদের আবেগীয়, বুদ্ধিবৃত্তিক ও দায়িত্ববোধের সুষ্ঠু বিকাশ হোক। এগুলো শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ার মাধ্যমে হয় না, বরং পাঠ্যপুস্তক বহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই বিকাশ ঘটে। তাই পাঠ্যপুস্তকের পাশাপাশি শিশুদের পাঠ্যপুস্তক বহির্ভূত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

সাহিত্য পাঠের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, শিশুদের মাঝে বুদ্ধিবৃত্তিক বিকাশের পাশাপাশি হৃদয়বৃত্তিক বিকাশের জন্য ভালো সাহিত্য পাঠের বিকল্প নেই। এটা শুধু শিশুদের সাক্ষর করবে না বরং দায়িত্ববোধেরও বিকাশ ঘটাবে। একটি সুস্থ জাতি ও সুস্থ দেশ গঠন করতে হলে দায়িত্ববোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
চার কোটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর করার তাগিদ
সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের
সর্বশেষ খবর
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন