শুধু তিনটি দলকে জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠিয়ে বৈষম্য করেছে সরকার: নুরুল হক নূর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ০১:২৮আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০১:২৮

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, শুধু তিনটি দলকে জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠিয়ে সরকার বৈষম্য করেছে। আমরা এর ব্যাখ্যা চাইবো। আর জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে আমরা স্বাক্ষর করবো না। অভ্যুত্থানের চেতনাকে ধারণ না করলে নির্বাচনকালীন সরকারের জন্য আরেকটি আন্দোলন করতে হবে।

বুধবার  (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্যে কমিশনের দ্বিতীয় দফার ২২তম দিনের বৈঠক শেষে সাংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নূর বলেন আইনগত ভিত্তি না দিয়ে জুলাই সনদ করলে পরবর্তীতে এটি কার্যকর হবে না। আর ঘোষণাপত্রে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনকে ঐতিহাসিকভাবে এটি সংযোজন করতে হবে। তিনি এ বিষয়গুলো নিয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান এবং দফতর সম্পাদক শাকিল উজ-জামান।

/এমকে/এস/
সম্পর্কিত
এনসিপির নেতারা আ.লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ভোগ করছেন: আবু হানিফ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
সর্বশেষ খবর
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত