‘রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা, অনুঘটকের দায়িত্ব পালন করবে কমিশন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১২:৫৬আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৫৬

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা, অনুঘটকের দায়িত্ব পালন করবে কমিশন। ঐকমত্যে পৌঁছা প্রস্তাবগুলো ৫ আগস্টের মধ্যে চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে যেকোনও সময় প্রকাশ করা হবে। এটি হবে আমাদের জাতীয় দলীল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজকের আলোচনার বিষয় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত, উচ্চ কক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও ইলেকটোরাল কলেজ, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, অনুচ্ছেদ ৪৮(৩)। তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি।

ড. আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ছয়টি কমিশনের সুপারিশের সারাংশগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে মতামত দিয়েছে দলগুলো। এর মধ্যে আলোচনা হওয়া ২০টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে ১৩টিতে একমত হওয়া গেছে।

বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন– বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
সংবিধান সংশোধন নাকি সংস্কার: সমাধান কোন পথে
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম