এক সপ্তাহের মধ্যে জনকণ্ঠের সম্পাদককে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১১:৩২আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১১:৩২

জনকণ্ঠের সম্পাদক

ভবনের নকশা জালিয়াতি সংক্রান্ত দুর্নীতির মামলায় জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার (২৮ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালত একই সঙ্গে আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি দিয়েছেন।

২০০৭ সালের ৯ আগস্ট রাজধানীর মালিবাগে বহুতল ভবনের নকশা জালিয়াতির অভিযোগ এনে এ মামলা দায়ের করে দুদক।
২০০৮ সালে জনকণ্ঠ সম্পাদককে বিশেষ জজ আদালত সাত বছরের সাজা দেন। এর বিরুদ্ধে মাসুদের আবেদন গ্রহণ করে ২০১০ সালের ২৩ মে হাইকোর্ট তাকে খালাস দেন।  
হাইকোর্টের এ খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। সোমবার আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে মাসুদকে সাত দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।   

/ইআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী