শুধু ভুল নয়, সরকারের ভালো দিকগুলোও দেখতে হবে: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ১৪:১১আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৪:১১

সরকারের কাজের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও আন্তরিকভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের ভুল থাকতে পারে, সমালোচনা হতেই পারে তবে শুধুই নেতিবাচক দিক দেখলে চলবে না, ভালো দিকগুলোও দেখা উচিত।

সোমবার (৪ আগস্ট) সকালে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গৃহীত কার্যক্রম নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এতে সভাপতিত্ব করেন।

ড. সালেহউদ্দিন বলেন, আমার পরিচিত অনেক জুনিয়র অর্থনীতিবিদ রয়েছেন, যারা শুধু সরকারের ভুল খোঁজেন। তারা বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু সরকারের অনেক ভালো উদ্যোগও রয়েছে; যা তারা দেখতে চান না। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, সরকারের ভুল থাকলে সেটি তুলে ধরতে হবে। সমালোচনার জায়গায় আপত্তি নেই বরং সমালোচনার মাধ্যমেই সংশোধনের সুযোগ তৈরি হয়।

এনবিআরের কাজের প্রশংসা করে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব বোর্ডের একটি সুনাম আছে, সেটি ধরে রাখা জরুরি।

অনুষ্ঠানে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। এ বিষয়ে তিনি বলেন, ডিজিটাল রিটার্ন দাখিল ব্যবস্থা কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। এবার থেকে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে; যা সময়োপযোগী পদক্ষেপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা। এছাড়া এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) বদিউল আলম চৌধুরী, সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/জিএম/আরকে/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী