পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ২০:২৪আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২০:২৪

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথা রয়েছে। তখন সব বিষয় নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।

সোমবার (৪ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের অনেক ইস্যু আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা-বাণিজ্য আছে। সব মিলিয়ে সবকিছু টেবিলে থাকবে। কোনটায় কতটুকু এগুতে পারবো, সেটি আপনারা জানতে পারবেন বৈঠকের পরে। তবে আমরা গত একবছর ধরে বলে আসছি— পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা বড় কোনও কিছু না, আবার ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো না। যেটি আগে ছিল, সেটি থেকে আমরা বের হয়ে এসেছি। অন্যান্য আরও ১০টি দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমরা সে ধরনের সম্পর্ক চাই এবং সেটাই আমরা চেষ্টা করছি।’

১৯৭১ সালের জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি ইস্যু টেবিলে থাকবে। যেটা ৫০ বছরে পারা যায়নি— সেটি আমরা ঝট করে ছয় মাসে পারবো, এমন কোনও কথা নেই। আমরা প্র্যাগমেটিকভাবে এগোবো এবং একটি ইস্যু আরেকটি ইস্যুকে আটকে রাখবে, এটি আমরা চাই না।’

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে ভারতের আপত্তি বাংলাদেশ ‘গ্রাহ্য’ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রাহ্য খুব শক্ত টার্ম হয়ে গেলো। বিষয়টি এরকম – পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, সেটি আমি ঠিক করি না। একইভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কী হবে, সেটি ভারত ঠিক করবে না।’

বাংলাদেশ-পাকিস্তান-চীন নিয়ে সংগঠন হয়নি জানিয়ে তিনি বলেন, ‘একটি বৈঠক হয়েছে এবং সেটিও অনানুষ্ঠানিক। কিছুদিন পর আরেকটি বৈঠক হতে পারবে না, এমন কোনও কথা নেই। আমরা চাই, এটি আরও বর্ধিত হোক, আরও দুই-একটা দেশ আসুক।’

শেখ হাসিনাকে ফেরত আনা

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চেয়েছি, তাকে (শেখ হাসিনা) ফেরত দেওয়া হোক। যাতে করে বিচারের সম্মুখীন করা যায়। ভারতের কাছ থেকে আমাদের কাছে ইতিবাচক রেসপন্স আসেনি। আমরা অপেক্ষা করছি। ইতোমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ফেরত আসুক বা না আসুক, বিচার আটকে থাকে না।’

পুশইনের বিষযে জানতে চাইলে তিনি বলেন, ‘পুশইনের কোনও নীতি নেই। নিয়মটি হচ্ছে ওখানে যদি কোনও বাংলাদেশি নাগরিক থেকে থাকে, যারা ইনফরমাল বা অবৈধ বা যথাযথ ভিসা নিয়ে যায়নি— তাহলে তাকে তারা কাস্টডিতে নিতে পারে। তখন আমাদেরকে জানাবে। আমরা নিশ্চিত করবো যে, আমাদের নাগরিক এবং তখন তারা আমাদের কাছে তাকে ফেরত দেবে। পুশইন হচ্ছে এর একটি ব্যত্যয় এবং আমরা এটি গ্রহণ করি না। আমরা এটি নিয়ে আপত্তি জানিয়েছি। আমরা তাদেরকে এটিও বলেছি, তোমরা আমাদের যে তালিকা দিয়েছো, সেটি যখন পরীক্ষা করে নাগরিকত্ব নিশ্চিত হয়েছে– আমরা তাদেরকে ফেরত নিয়েছি।’

তারা পুশইন করছে, এটি দূর্ভাগ্যজনক এবং আমরা এটি নিয়ে প্রতিবাদ করছি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটি কথা অনস্বীকার্য যে, আমরা যুদ্ধ করবো না। তাহলে বাকি পদ্ধতি থাকলো কূটনৈতিকভাবে এটিকে মোকাবিলা করা। সেটি আমরা করছি। সাফল্য আসছে না, কিন্তু আমরা আশা  করি— একদিন সাফল্য আসবে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী