বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ০৯:৪১আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:৫২

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই এবং তিনটি নোট বিনিময় হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সমঝোতা স্মারক সই ও নোট বিনিময়ের সময় উপস্থিত ছিলেন।  

উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে প্রথম বিনিময় নোট সই হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজী হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে সই করেন। দ্বিতীয় বিনিময় নোটে সই করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে। 

এরপর প্রথমেই মালয়েশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা সই হয়েছে। মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিতীয় সমঝোতা স্মারকটি হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য এবং তাদের অবকাঠামোতে সহযোগিতা বিষয়ক। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজাহ বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবির খান সমঝোতা স্মারকে সই করেন। তৃতীয় বিনিময় নোটটি স্বাক্ষরিত হয়েছে হালাল ইকোসিস্টেমের ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।

 দ্বিতীয় বিনিময় নোটে সই করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চুক্তিতে স্বাক্ষর করেন।

তৃতীয় সমঝোতা স্মারকটি মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা সংক্রান্ত। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক অধ্যাপক ড. মোহাম্মদ ফয়েজ আবদুল্লাহ এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামিম আহসান এই সমঝোতায় সই করেন। 

চতুর্থ সমঝোতা স্মারকটি হচ্ছে মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা বিষয়ে। মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি (এমএসএসবি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফৌজি ইয়াহায়া এবং বিএমসিসিআই প্রেসিডেন্ট শাব্বির আহমেদ খান সমঝোতা স্মারকে সই করেন।

পঞ্চম সমঝোতা স্মারকটি সই হয় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মধ্যে। এনসিআইএম সভাপতি দাতো সেরি এন গোবালাকৃষ্ণান এবং এফবিসিসিআইয়ে’র প্রশাসক মো. হাফিজুর রহমান সমঝোতা স্মারকে সই করেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন