সচিবালয়ের নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৫:৫৭আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫:৫৭

দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারে বেশ কিছু নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়৷

নির্দেশনায় বলা হয়েছে— ‘সচিবালয়ের ভেতরে কোনও ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ। অনুমতি ছাড়া কোনও মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার সভা বা সমাবেশ আয়োজন করা যাবে না।’

এতে আরও বলা হয়, ‘বিকাল ৩টার পর সচিবালয়ে জরুরি দাফতরিক প্রয়োজনে অবস্থান করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। সাপ্তাহিক বা সরকারি ছুটির দিন সচিবালয়ে প্রবেশের জন্যও পূর্বানুমতি নিতে হবে। সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সবসময় পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে। সচিবালয়ের ভেতরে কোনও স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে কোনও পণ্য, যন্ত্রপাতি বা মালামাল রাখা যাবে না।

প্রবেশকালে সব যানবাহন ও ব্যক্তিকে যথাযথ নিরাপত্তা তল্লাশির আওতায় আনা হবে।’

নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের