স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে ১৮ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৬:৫৩আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৬:৫৩

উত্তরায় বিমান বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে আগামী ১৮ আগস্ট থেকে। চলবে ২৪ আগস্ট পর্যন্ত। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন।

মঙ্গলবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ১৮ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে ভূষিত করা হবে।

সপ্তাহব্যাপী কেন্দ্রীয় কর্মসূচিতে থাকবে র‌্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

১৯ আগস্ট: মানিক মিয়া এভিনিউতে সড়ক র‌্যালি এবং শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা। 

২০ আগস্ট: বিএআরসি-তে ‘মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব’ শীর্ষক সেমিনার। 

২১ আগস্ট: কারওয়ান বাজার মৎস্য আড়তে প্রামাণ্যচিত্র প্রদর্শন।

২২ আগস্ট: চট্টগ্রামে রফতানি সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা।

২৩ আগস্ট: মৎস্যভবনে জেলে ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়। 

২৪ আগস্ট: কেআইবি মিলনায়তনে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ শেষ হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যালি, পোনা অবমুক্তকরণ, সফল উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, কর্মশালা, কুইজ, চিত্রাঙ্কন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হবে।

উল্লেখ্য, উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে ২২ জুলাই নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী