ঐকমত্য কমিশনের অগ্রগতি জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত: আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ আগস্ট ২০২৫, ২২:৩২আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২৩:৪২

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ মঙ্গলবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন কূটনীতিকের আমন্ত্রণে গুলশানে তার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আলী রীয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, চলমান সংস্কার এবং তার অগ্রগতি নিয়ে জানতে চেয়েছেন তারা। 

বৈঠক সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের জাতীয় সনদসহ রাজনৈতিক দলের সংলাপ নিয়ে আলোচনা হয়।

আলী রীয়াজ জানান, দূতাবাসের আমন্ত্রণে তারা গিয়েছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দার ছিলেন আমার সঙ্গে। 

কমিশনের আরেক সদস্য অধ্যাপক বদিউল আলম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ গিয়েছিলেন সংস্কার কার্যক্রমের বিষয়ে আলোচনা করতে। 

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত দুদিনে ট্রেসি অ্যান জ্যাকবসন জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন।

/এসটিএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী