মালয়েশিয়ায় চাকরির বাজারে প্রবেশাধিকার পেতে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ১৬:৩৫আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৬:৪১

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু হতে পারে, যার ফলে হাজার হাজার শিক্ষার্থী মালয়েশিয়ার প্রসারিত অর্থনীতিতে উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির সুযোগ পাবে।

বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিষয়টি উত্থাপন করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল জানান, মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট পাস ভিসা ইস্যু করতে সম্মত হয়েছেন। তবে নীতিমালা কার্যকর হওয়ার আগে উভয়পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

বর্তমানে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার চাকরির বাজারে প্রবেশাধিকার পেলেও এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সুবিধা পাওয়া যায়নি।

এর আগে বুধবার (১২ আগস্ট) মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক কুয়ালালামপুরের একটি হোটেলে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণসহ শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রফেসর ইউনূস ছাত্র ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয়া কর্তৃপক্ষ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতিও চেয়েছে ঢাকা।

মালয়েশিয়ার মন্ত্রী প্রফেসর ইউনূসের দীর্ঘদিন ধরে চলা ‘থ্রি জিরো’ প্রচারণায় জোরালো আগ্রহ প্রকাশ করেন, যার লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ এবং কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা।

আত্মবিধ্বংসী নয় এমন একটি সভ্যতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, ‘আপনি যদি দারিদ্র্যমুক্ত বিশ্বের কল্পনা না করেন, তবে এটি ঘটবে না।’ তিনি মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী