সরকার বেআইনি কোনও কাজ করছে না, আড়িপাতা প্রসঙ্গে প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৫, ১৭:০০আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৭:০০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সরকার বেআইনি কোনও কাজ করছে না— এটুকু আমি বলতে পারি। আগের সরকার কীভাবে আড়িপাতা পদ্ধতি ব্যবহার করেছে বেআইনিভাবে, কেনাকাটা থেকে শুরু করে কীভাবে ব্যবহার হয়েছে, আপনার-আমার নাগরিক অধিকার কীভাবে খর্ব করা হয়েছে– এই পুরো বিষয়টি কমিটি দেখবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়— শেখ হাসিনার আমলে প্রচুর শ্রমিক নেতার বিরুদ্ধে অনেক হয়রানিমূলক মামলা করা হয়, তাদের অধিকার খর্ব করার জন্য। বাংলাদেশের লেবার অ্যাক্টিভিজমকে আসলে দমন করতে চাওয়া হয়েছিল। সেক্ষেত্রে বলা হয়েছে যে, ৯০ শতাংশ মামলা যেগুলো শ্রমিকনেতাদের বিরুদ্ধে করা হয়েছিল, সেগুলো প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, পাবলিক প্রকিউরমেন্ট নিয়ে কথা হয়েছে। এটা নিয়ে নতুন একটি আইন সংশোধন করা হয়েছে। এটার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, খুব দ্রুত এটা উপদেষ্টা পরিষদে আসবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
গুজবে কান দেবেন না, প্রধানমন্ত্রীর ‘ভারত সফর’ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব
গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি