ফেব্রুয়ারিতেই নির্বাচন করে চলে যাবো: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৫, ১৭:২৮আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৭:২৮

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনও দলের নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন করে আমরা ফেব্রুয়ারিতেই চলে যাবো। আর নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যও রাজনৈতিক।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো তো বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলে। বাংলাদেশে সবসময় এ ধরনের রাজনৈতিক কথাবার্তা হয়। এখনও হচ্ছে। তাদের কথায় খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বলবেন, এটা সরকারের বিষয় নয়। ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা একজন সর্বজন স্বীকৃত বিশ্বনন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, তার এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই।

ফেসবুক স্ট্যাটাসে যা বললেন উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া এক পুলিশ সদস্যের জামিন নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুদ্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রনালয়ের কোনও সম্পর্ক নেই।’

তিনি বলেন, ‘হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনও সিদ্ধান্তের সঙ্গে তাই আইন মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নেই। হাইকোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে তাই আপিল করা হয়েছে। কালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ উপরোক্ত আসামিকে গ্রেফতার করবে।’

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সচিবালয়ের দক্ষিণ গেটের সামনে এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে সমাবেশ করেন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি