ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৫, ২০:৪০আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২০:৪০

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গত মাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের পর গুরুতর আহত রোগীদের চিকিৎসায় সময়োপযোগী সাড়া দেওয়ার জন্য ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ চিকিৎসক প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে আসলে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা সাড়া দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এত তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নেওয়া আমাদের পক্ষে সহজ ছিল না। এটি পরিচালনা করার মতো দক্ষতা আমাদের ছিল না, তাই আমরা এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে ছিলাম।

উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীর চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি মেডিক্যাল টিম ঢাকায় পাঠায় ব্রিটিশ সরকার। গত ৯ আগস্ট ঢাকায় আসা দলটি শুধু আহত রোগীর চিকিৎসাই দিচ্ছে না, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সক্ষমতা তৈরিতেও সহায়তা করছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা খুব, খুব খুশি যে— আপনারা সঠিক সময়ে আসতে পেরেছেন এবং পুরো জাতির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা.মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রমুখ উপস্থিত ছিলেন।

রোগী ও বাংলাদেশ সরকারকে তাদের সহায়তার বর্ণনা দিতে গিয়ে একজন ব্রিটিশ চিকিৎসক বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের বেদনা অনুভব করছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ব্রিটিশ চিকিৎসকদের এই সফর তিনটি দিক থেকে গুরুত্বপূর্ণ- জরুরি সহায়তা প্রদান, চিকিৎসা প্রোটোকল নির্ধারণ এবং বাংলাদেশকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সহায়তা করা।

ভবিষ্যতের জন্য আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি তা জানতে চাই, উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মীদের ব্রিটিশ দলের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে এবং অন্যদের কাছে তথ্য প্রচারে সহায়তা করতে চায়।

প্রধান উপদেষ্টা সুস্থ হওয়া রোগীদের মানসিক স্বাস্থ্যের যত্নের ওপরও জোর দিয়েছিলেন এবং ব্রিটিশ দলকে কিছু ফলোআপ করার আহ্বান জানান।

প্রেস উইং জানায়, আগামী ২৪ আগস্ট ব্রিটিশ মেডিক্যাল টিম ঢাকা ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে। গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল প্রাঙ্গণেবিমান দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে মেডিক্যাল টিম পাঠায় যুক্তরাজ্য।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী