পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, আধা ডজন স্মারক ও চুক্তি সইয়ের সম্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৫, ১৯:৫৮আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২০:১৮

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে শনিবার (২৩ আগস্ট) আসছেন। তার সফরে আধা ডজন স্মারক সই করা নিয়ে দুই পক্ষ আলোচনা করছে। একইসঙ্গে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা বেশ কয়েকটি ইন্সস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছি। আশা করছি এর মধ্যে বেশ কয়েকটি সই হতে পারে।’

যেসব ইন্সট্রুমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে রয়েছে—কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসাহীন সফরের সুবিধা চুক্তি। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে—দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা, দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা, বাংলাদেশ সংবাদ সংস্থা ও পাকিস্তানের সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা এবং সাংস্কৃতিক সমঝোতা স্মারকের নবায়ন বলে তিনি জানান।

রাজনৈতিক আলোচনা

বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গে এখনই যোগাযোগ বাড়াতে চায় পাকিস্তান।

এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, ‘এটি নতুন কোনও বিষয় নয়। গত বছরের ৫ আগস্টের পর বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের নেতারা চীন সফর করেছেন। পাকিস্তানও একইভাবে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করছে।’

তবে এই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকে বিবেচনায় নেওয়ার দরকার আছে। চীনকে আমরা যতটুকু গুরুত্ব দেই, পাকিস্তানকে তার তুলনায় কম গুরুত্ব দেওয়াটাই শ্রেয় হবে।’

আরেকজন কূটনীতিক বলেন, ‘পাকিস্তানের আগ্রহের বিষয়টি অত্যন্ত পরিষ্কার। কিন্তু আমাদের পক্ষ থেকে কতটুকু আগ্রহ দেখানো দরকার, সেটির বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন আছে বলে মনে হয়। যদি আগ্রহটি অপটিক্সের বিষয় হয়ে থাকে, তবে সমস্যা হওয়ার কারণ নেই।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম