সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৫, ০১:০৭আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০১:০৭

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ড-এর চেয়ারম্যান মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড-এর সদস্যরা এতে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও বোর্ড-এর সদস্যসচিব সভার আলোচ্যসূচি অনুযায়ী সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেটেশন উপস্থাপন করেন।

সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাধ্যমে নির্মাণাধীন আবাসন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ দেওয়া অভিযোগ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশ গ্রহণ করা হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনের একটি কপি দুদকের কাছে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাটগুলো এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নির্মাণাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়কে আহ্বায়ক করে ৬ সদস্যদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গঠিত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, উক্ত এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকার সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী