নুরের ওপর হামলায় জড়িতদের বিচার হবে: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ১৭:৩৩আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৯:১৪

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিচার হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, নুরের ওপর হামলার ঘটনায় একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার হবে।

তিনি বলেন, নুরুল হক নুর জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা। তার ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগের আমলেও কোনও রাজনৈতিক দলের প্রধানের ওপর এভাবে হামলা হয়নি। তার নাকে গুরুতর আঘাত লেগেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে নুরের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হবে।

ফ্যাসিবাদী শক্তি বরদাস্ত করা হবে না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী শক্তিরা জুলাই অভ্যুত্থানের শক্তির ওপর ক্ষোভ মেটানোর চেষ্টা করছে। আমরা সেটা বরদাস্ত করবো না। সরকারের পক্ষ থেকেও এসব কার্যক্রম সহ্য করা হবে না। কোন কোন প্রতিষ্ঠান রাষ্ট্রের কাঠামোর ভেতর থেকে ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে, সেটাও খতিয়ে দেখা হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে নুরের আন্দোলনকে ‘মব’ আখ্যা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি—এটা আগে বুঝতে হবে। একটা নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে মব হতে পারে?

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথম হামলা হয়েছে। জাতীয় পার্টিকে তিনি ‘চিহ্নিত ফ্যাসিবাদী দল’ আখ্যা দেন। তার দাবি, জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।

নির্বাচনি রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, কেউ কেউ নির্বাচন পেছানোরও চেষ্টা করবে। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও হয়নি। তবে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। সেখানে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

/এআইবি/এবি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী