আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে ঐকমত্য কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪

আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা এবং বাস্তবায়নের উপায় সম্পর্কিত বিষয়ে আজ সভা করে ঐকমত্য কমিশন। সভায় জাতীয় সনদের চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এতে আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শগুলো বিশ্লেষণ করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এরপর চূড়ান্ত করা সনদ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সভায় সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয়।

সভায় ছিলেন– কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
সরকারের আল্টিমেটাম শেষ হচ্ছে সোমবারজুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্য অনিশ্চিত
ঐক্য আমাদের ধরে রাখতেই হবে: প্রধান উপদেষ্টা 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি