আফগানিস্তান পৌঁছেছে বাংলাদেশের মানবিক সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো ফ্লাইট কাবুল পৌঁছেছে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তা নিয়ে দেশটিতে পৌঁছায় বিমানবাহিনীর বিশেষ এই ফ্লাইটটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  নিশ্চিত করেছে। ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর বিমানটি আজই বাংলাদেশে ফিরে আসবে।

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন বিমানটি বাংলাদেশ ত্যাগের আগে এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এ পর্যন্ত ১ হাজার ৪০০-এর অধিক মানুষ নিহত হয়েছেন, প্রায় ৩ হাজারের বেশি আফগান নাগরিক গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজারের অধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মানবিক সহায়তার মধ্যে রয়েছে—তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ওষুধ। এসব সামগ্রী পাঠাতে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।

/এসও/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা, তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
জেলার মানচিত্র শেয়ার করছেন অনেকেই, এই ট্রেন্ডের নেপথ্যে কী
জেলার মানচিত্র শেয়ার করছেন অনেকেই, এই ট্রেন্ডের নেপথ্যে কী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসকের উদ্বেগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসকের উদ্বেগ
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদলে বটদের প্রভাবই বেশি: সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতা 
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদলে বটদের প্রভাবই বেশি: সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতা 
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত