রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে হামলা

অপরাধীদের আইনের আওতায় আনা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯

রাজবাড়ীর গোয়ালন্দে কবরের ঘৃণ্য অবমাননা এবং নুরুল হক ওরফে নূর পাগলার লাশ অগ্নিসংযোগের ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, এই অমানবিক ও ঘৃণ্য কাজ আমাদের মূল্যবোধ, আইন এবং ন্যায়বিচার এবং সভ্য একটি সমাজের বুনটের সরাসরি অবমাননা। কোনও অবস্থাতেই এ ধরনের বর্বরতা বরদাস্ত করা হবে না। 

অন্তর্বর্তী সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং জীবন ও মৃত্যু উভয় ক্ষেত্রেই প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

আমরা জনগণকে আশ্বস্ত করছি—এই জঘন্য অপরাধে যুক্ত অপরাধীদের চিহ্নিত করা হবে এবং আইনের পূর্ণ শক্তি দিয়ে বিচারের আওতায় আনা হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। দায়ীরা যাতে তাদের কৃতকর্মের পরিণতি ভোগ করতে পারে—তা নিশ্চিত করতে অতি দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব নাগরিককে ঘৃণা প্রত্যাখ্যান করতে, সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এবং মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতি সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন: নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দিলো কেন?

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের