বিশেষজ্ঞ মতামত নিয়ে ঐকমত্য কমিশনের পুনঃপর্যালোচনা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় সম্পর্কে প্রাপ্ত বিশেষজ্ঞ মতামত পুনঃপর্যালোচনায় সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কিত বিশেষজ্ঞদের পক্ষ থেকে পাওয়া মতামত ও পরামর্শগুলো পুনঃপর্যালোচনা করা হয়। একইসঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতও পুনঃবিশ্লেষণ করা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আগামীকাল অনুষ্ঠিতব্য সভার প্রস্তুতির বিষয়ও আলোচনায় উঠে আসে। 

এতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
হামে মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের রুল
নৌবাহিনীতে ৯ জনকে অনারারী কমিশন প্রদান
স্বাধীনতা ও জাতীয় দিবসে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি