এনআইডি সংশোধনে একাধিক জন্মসনদ নিয়ে বিপাকে ইসি

বাংলা ট্রিবিউন রির্পোট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন যাচাই করতে গিয়ে একজন ব্যক্তির একাধিক জন্মসনদ পাওয়া যায়; এতে করে যেমন বিভ্রান্তির সৃষ্টি হয় তেমনি সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে পড়ে নির্বাচন কমিশনের (ইসি)। তাই এখন থেকে সংশোধন আবেদনে কোনও নাগরিকের দুটি জন্মসনদ অনলাইনে পাওয়া গেলে জন্ম ও মৃত্যুনিবন্ধন অনুবিভাগে চিঠি দিয়ে জানিয়ে দেবে ইসি। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তা জানান, এনআইডি সংশোধন আবেদন যাচাই করতে গিয়ে অনেক সময় একজন ব্যক্তির একাধিক জন্মসনদ পাওয়া যায়। এতে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারি না। আবার বিভ্রান্তিও সৃষ্টি হয়। এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে যেসব নাগরিকদের একাধিক জন্মসনদ অনলাইন পাওয়া যাবে তাদের নাম, এনআইডি নম্বর ও অনলাইন জন্মসনদ নম্বর উল্লেখ করে জন্ম ও মৃত্যুনিবন্ধন অনুবিভাগে চিঠি দিয়ে জানিয়ে দেবে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘এনআইডি সংশোধনে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে তা হলো নাগরিকদের একাধিক জন্মসনদ। এর জন্য যেমন আমাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, তেমনি নাগরিকদেরও ভোগান্তি বাড়ে। তাই এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যাদেরই দুটি জন্মসনদ অনলাইনে পাওয়া যাবে তাদের সব তথ্য লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। এরপর চিঠির উত্তর এলে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে যেসব আবেদন পেন্ডিং রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে যেসব আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায় না তাদের আবেদন বাতিল করে দেওয়া হবে।’

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি