‘জাতিসংঘের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ফিলিস্তিন যোগাযোগ করেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পত্রিকায় হেডলাইন হয়েছে—জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি। এটা লেখা উচিত ছিল—ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি। কারণ, আমরা অনেক আগে প্রার্থী দিয়েছি। তিনি বলেন, মূলত আমাদের প্রতিযোগিতা ছিল সাইপ্রাসের সঙ্গে। অনেক পরে ফিলিস্তিন এখানে যোগ দিয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগও করেনি এই বিষয়ে, যেটা সাধারণত করা স্বাভাবিক ছিল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘের সভাপতি পদে নির্বাচনের কথা তো চার বছর আগে বলা হয়েছে। এই সরকারের আমলে সেখানে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এটা বড় অদ্ভুত ব্যাপার, আমাদের সাংবাদিকরা এভাবে কেন সামনে আনেন, আমি জানি না।

কাতার সফর প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিছু শর্তের মাধ্যমে। এখন আলোচনা করতে যাওয়া, আলোচকদের মেরে ফেলার চেষ্টা করার বিষয়টি বড় অদ্ভুত।  কারণ যেকোনও যুদ্ধ শেষ করতে হলে আলোচনা তো করতেই হবে। আলোচকদের যদি মেরে ফেলা হয়, কিংবা চেষ্টা করা হয়— তাহলে আলোচনা হবে কী করে। এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। কাতারে যে সভা হয়েছে, সেটার মূল উদ্দেশ্য ছিল এই দুঃসময়ে কাতারের প্রতি আমাদের যে সমবেদনা শুধু নয়, তাদের সমর্থন ব্যক্ত করা এবং যে অত্যন্ত গর্হিত কাজ ইসরায়েল করেছে, সেটা উল্লেখ করা।

তিনি বলেন, কাতারে মন্ত্রী পর্যায়ে সভার কাজ ছিল খসড়া তৈরি করা, যেটা সামিটে বিবেচনা করা হবে। খসড়া তৈরি হয়েছে, সেটি সোমবার (১৫ সেপ্টেম্বর) সম্মেলনে উত্থাপিত হয়েছে এবং অনুমোদিত হয়েছে। এছাড়া ডেলিগেশন প্রধান বেশির ভাগই তাদের দেশের পক্ষে অবস্থান জানিয়েছেন। ইসরায়েলের আক্রমণের নিন্দা করা, কাতারের প্রতি সমর্থন প্রকাশ করা, এটাই ছিল মূল উদ্দেশ্য।

কাতারের সামিট প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছি এবং প্রয়োজনে কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছি।       

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের