বিক্ষোভ ঠেকানোর উপায় কারও নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিক্ষোভ হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি। কারণ, এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, তাদেরও নেই।   

সম্প্রতি বিদেশে উপদেষ্টাদের প্রতি বিক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা জাতিসংঘের সামনে হলে করণীয় কী জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের বিষয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল, সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যা এসেছে, সবকিছু কিন্তু পুরোপুরি সত্য না। যেমন - যে গাড়িটা আক্রান্ত হয়েছে, সেই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য একটা গাড়িতে ছিলেন।’’

তিনি  বলেন, ‘‘এখানে আমাদের বুঝতে হবে— পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া, স্লোগান দেওয়া, রাস্তায় মিছিল করা, প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনও উপায় আমাদের কেন, কারোই নেই। সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য। শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে। আমি আসলে তেমন আশঙ্কা করছি না। কারণ নিউইয়র্ক পুলিশ এনওয়াইপিডি— এই ব্যাপারে বিস্তর অভিজ্ঞ। আপনারা যারা গেছেন, তারা দেখে থাকবেন— মোটামুটি তিন হাত দূরে একটা করে গাড়ি থাকে। আমি আশা করছি, কোনও অপ্রীতিকর কিছু হবে না।’’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী