প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১

নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি খাত এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এই সপ্তাহেই বাংলাদেশে আসবে এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে।

পানি ব্যবস্থাপনা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ও আলোচনায় আসে। অধ্যাপক ইউনূস জানান, বন্যা মোকাবিলা ও উপকূলীয় নিচু অঞ্চল রক্ষায় বাংলাদেশ নেদারল্যান্ডসের অভিজ্ঞতা থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি এবং একসঙ্গে গড়ে তুলতে পারি।

রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অর্জন, বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণে উদ্ভাবন নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস বর্তমানে কক্সবাজারে অবস্থানরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তায় নেদারল্যান্ডসের সাহায্য বাড়ানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, তহবিল ঘাটতির কারণে মানবিক সহায়তা কার্যক্রম হুমকির মুখে রয়েছে।

তিনি রাষ্ট্রদূতকে জানান, রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সম্মেলন আন্তর্জাতিক সমর্থনকে আরও শক্তিশালী করবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য জরুরি তহবিল সংগ্রহে সহায়ক হবে।

রাষ্ট্রদূত ভ্যান বোমেল বলেন, রোহিঙ্গা ইস্যুটি আরও বেশি আন্তর্জাতিক মনোযোগের দাবিদার। অন্যান্য চলমান ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক মনোযোগ অনেকটা সরে গেছে।

সাক্ষাৎকালে সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের