দুর্গাপূজার নিরাপত্তা

২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩

দুর্গাপূজাকে সামনে রেখে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেজন্য ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। তাছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি রয়েছে।’’

মাদক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে। কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র- নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার চলে যাচ্ছে। এসব চোরাচালান প্রতিরোধে আমাদের বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করে যাচ্ছে।’’

বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে সরকার এ বিষয়ে সজাগ ও সতর্ক রয়েছে এবং দুষ্কৃতিকারীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মো. মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘কৃষক আলুর ন্যায্যমূল্য পাচ্ছে না। কৃষক আলুর ন্যায্যমূল্য না পেলে আগামীতে তারা আলু চাষ কমিয়ে দেবে, বা বন্ধ করে দেবে। তখন আবার আলুর দাম বেড়ে যাবে। সেজন্য আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজের গেটে কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। তাছাড়া ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারিভাবে কিনে হিমাগারে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) কৃষি উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের