প্রাক-নির্বাচনি পরিবেশ ও প্রস্তুতি নিয়ে ইইউ-ইসির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৪

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়ের (ইইউ) প্রাক-নির্বাচনি পর্যবেক্ষণ টিম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ’র আট সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুই ধাপে বৈঠক করবেন।

বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন টিম এবং ইসির কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক চলে। বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খান বলেন, নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সামনে নির্বাচনে ইইউ পর্যবেক্ষণ টিম পাঠাবে কিনা তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা, পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন সফররত এ প্রতিনিধি দল।

ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষণ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করছে। ইসির এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপও তুলে ধরা হবে।

উল্লেখ্য, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে ইসির। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি