ইসির প্রতীকের তালিকায় নেই শাপলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এক্ষেত্রে এনসিপিকে নির্বাচন কমিশনের কাছে বিকল্প প্রস্তাব পাঠাতে হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতীকের যে তালিকা সে তালিকায় শাপলা প্রতীক নেই। তাই ওনাদের (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে; আমরা জানাবো। ওনারা জানেন যে এটা নেই, তো এখন নিষ্পত্তি হবে দুই জনের সম্মতিতে।’

তিনি বলেন, ‘এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। আমাদের ১১৫টা প্রতীকের যে শিডিউল করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে সংরক্ষিত প্রতীক যেগুলো আছে সেসব প্রতীকের ভেতর থেকে একটা নিতে হবে। আমাদের তালিকায় যদি শাপলা না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?’

এদিকে গতকাল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বলেন, ‘আমরা আজকেও বলেছি...শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। আমরা এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি।’

আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংলাপ নিয়ে ইসি সচিব বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এই সংলাপে পর্যায়ক্রমে অংশীজন হিসেবে সিভিল সোসাইটি, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।’

তিনি বলেন, ‘পরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি। জনসম্পৃক্ততার বিষয়টা আছে, আমরা বিভিন্ন স্টেকহোল্ডার যারা আছেন, যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাইযোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনা শুরু করবো।’

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ইসির কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে আবার ইসির কাছে ফেরত এসেছে বলেও জানান সচিব।

/এএজে/এম/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী