দুর্গাপূজায় চার জোড়া বিশেষ ট্রেন, সাপ্তাহিক ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩

দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে চার জোড়া (৮টি) বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পাশাপাশি, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারের পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন (১ থেকে ৪ অক্টোবর) সরকারি ছুটি থাকবে। একই সময়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে বিভিন্ন গন্তব্যে যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এজন্য আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা ট্রেন দুটি উল্লিখিত তারিখে নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। এসব দিনের টিকিট অনলাইনে সংগ্রহ করা যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে আগের নিয়মে আবারও ছুটি কার্যকর হবে।

অন্যদিকে, পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে অতিরিক্ত চার জোড়া টুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে।

এদিকে যাত্রী হয়রানি প্রতিরোধে ঢাকা ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি তদারকির জন্য মন্ত্রণালয়ের একটি ভিজিলেন্স টিম কাজ করবে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী