আলবেনিয়ার ভিসা সহজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১

আলবেনিয়া তার ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে প্রবল আগ্রহ প্রকাশ করেছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ এই প্রস্তাবটি দেন। এসময় প্রধান উপদেষ্টা আলবেনিয়ার ভিসা সহজ করার আহ্বান জানান। 

প্রেসিডেন্ট বেগাজ বলেন, ‘আমাদের দেশের জন্য শ্রমিক দরকার এবং বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশ থেকে নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে। তিনি আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূল রেখাকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি আশাব্যঞ্জক গন্তব্য হিসেবে তুলে ধরে বিশেষ করে পর্যটনের মতো খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর জোর দেন।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ তার গতিশীল ও তরুণ শ্রমশক্তি নিয়ে আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করার জন্য ভালো অবস্থানে রয়েছে।’

তিনি আলবেনিয়া সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লি যেতে হয়।’

জবাবে প্রেসিডেন্ট বেগাজ বলেন, ‘আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে।’ 

তিনি সহযোগিতাকে এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের সরকারি সফরসহ আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার আহ্বান জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল চিকিৎসক, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি শ্রমিক পর্যন্ত বিস্তৃত জনশক্তি সরবরাহে বাংলাদেশের সক্ষমতা নিশ্চিত করেছেন। তিনি নিয়োগ প্রক্রিয়া আরও সুবিন্যস্ত করতে একটি সমঝোতা স্মারক সইয়ের গুরুত্বের ওপর জোর দেন।

প্রেসিডেন্ট বেগাজ আরও ঘোষণা দেন, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক তালিকাভুক্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী