সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকার

নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব নিয়ে যা বললেন ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৩

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে জেটিও’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মেহেদি হাসানকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জনগণের বিভিন্ন ধরনের মতামত আছে। কেউ এমনও বলেন, এই সরকার ৫ বছর, ১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক। কিন্তু আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।

বিবিসি ও আল-জাজিরার সাবেক এই সাংবাদিক নেপালের সঙ্গে তুলনা করে বাংলাদেশে এই সরকার নির্বাচন অনুষ্ঠানে বেশি বিলম্বের কারণ জিজ্ঞেস করেন। বলেন, নেপালের অন্তর্বর্তী নেতা ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশে এত সময় লাগছে কেন? এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস এ কথা বলেন। ড. ইউনূস আরও বলেন, আমরা একটি অন্তর্বর্তী সরকার। আমাদের মেয়াদ কতদিন হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি। এটা আমাদের সিদ্ধান্ত, এখানে আমরা কতদিন থাকবো।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা মনে করি আমাদের প্রধানত তিনটি কাজ। প্রথমত সংস্কার, এরপর বিচার এবং সবশেষে নির্বাচন। আমরা এখন সংস্কারের কাজ করছি। এটা অনেক বড় একটা কাজ।

তিনি বলেন, যদি আমরা আগের মতোই কেবল নির্বাচন নিয়ে ভাবি, তাহলে কোনও পরিবর্তন আসবে না। সব কিছু আগের মতোই থাকবে। কাজেই আন্দোলনের মূলশক্তি ছাত্রদের প্রধান দাবি আগের যত অনিয়ম, সবকিছুর মূলোৎপাটন করা। কেবল তাহলেই পার্থক্যটা টের পাওয়া যাবে এবং তাহলেই আগের সেই অপশাসন আর ফিরে আসতে পারবে না।

তার মতে, ফ্যাসিজম ও স্বৈরাচারের প্রত্যাবর্তন এভাবেই প্রতিরোধ করা যাবে। এসবই বর্তমান সরকারের প্রধান অ্যাজেন্ডা।

মূল সাক্ষাৎকারের প্রায় তিন মিনিটের একটি ভিডিও ক্লিপ জেটিওতে সোমবার রাতে প্রচার করা হয়।

যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা বলেন, কেন আমরা তাড়াতাড়ি নির্বাচন করতে পারছি না? এই বিলম্ব কীসের জন্য? মেহেদি হাসানের এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস আরও বলেন, এটা এখন আর গণতন্ত্রের বিষয় নয়, তারা এখন সুশাসন নিয়ে কথা বলে। আমরা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চাই। সেজন্যই তারা এই সরকারকে আরও বেশি দিন থাকতে বলে। আমরাও নির্বাচনের পর কোনও ধরনের বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না।

মেহেদি হাসান জিজ্ঞেস করেন, কিন্তু আপনারা অন্তর্বর্তী সরকার। বড় সিদ্ধান্তগুলো কি আপনাদের নির্বাচিত সরকারের মাধ্যমেই নেওয়া উচিত নয়? এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা শুধু বলেছি তিনটি কাজ আমাদের দেওয়া হয়েছে। আর সেটা আমরা করবো। এ নিয়ে আমাদের মধ্যে কোনও মতবিরোধ নেই।

/এস/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের