প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ২২:০২আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ২২:২২

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্র-উপমন্ত্রী বেরিস একিনসি। মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের সময় তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অংশীদারত্বের নতুন পথ অন্বেষণ নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র-উপমন্ত্রী একিনসি তার প্রতিনিধিদলের উষ্ণ আতিথেয়তা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘এটি আমার প্রথম বাংলাদেশ সফর।’’ রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শুভেচ্ছাও জানান তিনি। পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি।

জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘অদূর ভবিষ্যতে তুরস্ক সফর করতে পেরে তিনি আনন্দিত হবেন।’’ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে প্রফেসর ইউনূস বলেন, ‘‘আমরা আমাদের সম্পর্ককে আগের চেয়ে আরও উঁচুতে নিয়ে যেতে চাই। জুলাই অভ্যুত্থানের পর এটি একটি নতুন সূচনা এবং আমাদের দুই দেশ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তির মতো অনেক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।’’

প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের সময় আহত সাত বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

উপমন্ত্রী একিনসি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘‘তুরস্ক সর্বদা শিক্ষাকে উৎসাহিত করে এবং বৃত্তি প্রদান করে, পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি বিনিময় প্রোগ্রাম—যা শিক্ষার্থীদের উপকার করে।’’

সভায় সিনিয়র সচিব ও এসডিজি কো-অর্ডিনেটর লামিয়া মোর্শেদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং পূর্ব ইউরোপ ও সিআইএস শাখার মহাপরিচালক মো.  মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের